শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ তথ্য।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সেই সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেখানে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প দৃঢ়প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয়।

এ সপ্তাহে ইসরায়েল সফর করেন লিন্ডসে গ্রাহাম। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে তিনি বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন। আর এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে।

লিন্ডসে গ্রাহাম আরও বলেন, ট্রাম্প এখনই এটার বাস্তবায়ন দেখতে চান। আমি ইসরায়েলের ও এই অঞ্চলের মানুষকে জানাতে চাই যে জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান। যুদ্ধ বন্ধ চান।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪, আহত ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪, আহত ১০

দৈনিক ইত্তেফাক
গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট গ্রেফতার

গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট গ্রেফতার

জনকণ্ঠ
জীবাশ্ম জ্বালানি ইস্যুতে প্রতিশ্রুতি ছাড়াই শেষ কপ৩০ সম্মেলন

জীবাশ্ম জ্বালানি ইস্যুতে প্রতিশ্রুতি ছাড়াই শেষ কপ৩০ সম্মেলন

বণিক বার্তা
পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ও স্থানান্তরযোগ্য কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে চীন

পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ও স্থানান্তরযোগ্য কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে চীন

মানবজমিন
ইসরাইলি পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

ইসরাইলি পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

যুগান্তর
নিউইয়র্কের নতুন মেয়র মামদানির নাগরিকত্ব বাতিলের চেষ্টা

নিউইয়র্কের নতুন মেয়র মামদানির নাগরিকত্ব বাতিলের চেষ্টা

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি