শিশুদের গোপনীয়তায় ব্যর্থ টিকটক, হতে পারে বড় অঙ্কের জরিমানা

যুক্তরাজ্যের ডাটা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে টিকটককে ২ কোটি ৭০ লাখ পাউন্ড জরিমানা করতে পারে ব্রিটেন। একটি তদন্তে দেখা গেছে, প্ল্যাটফর্মটি ব্যবহারের সময় শিশুদের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে টিকটক। খবর রয়টার্সের।

তদন্ত থেকে আরো জানা গেছে, অভিভাবকের সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ডেটা প্রক্রিয়া করতে পারে টিকটক।

এ ছাড়া তারা একটি স্বচ্ছ উপায়ে ব্যবহারকারীদের সঠিক তথ্য প্রদানেও ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তথ্য কমিশনারের অফিস (আইসিও) টিকটক এবং টিকটক ইনফরমেশন টেকনোলজিস ইউকে লিমিটেডের উদ্দেশে সতর্কের নোটিশ জারি করেছে।

তথ্য কমিশনার জন এডওয়ার্ডস বলেছেন, 'সুরক্ষা কার্যকর করা ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর জন্য একটি আইনগত দায়িত্ব। তবে আপাতত আমাদের দৃষ্টিতে টিকটক এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। '

টিকটকের একজন মুখপাত্র ইমেইলে জানিয়েছেন, তারা যুক্তরাজ্যে গোপনীয়তা রক্ষায় আইসিওর ভূমিকাকে সম্মান করে। তবে তারা আইসিওর প্রাথমিক মতামতের সঙ্গে একমত নন। টিকটক যথাসময়ে আইসিওকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে।
এই বিভাগের আরও খবর
অপরাধীরা ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ-চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলছে

অপরাধীরা ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ-চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলছে

দ্যা ডেইলি ক্যাম্পাস
সূর্যের কেন্দ্রের চেয়ে প্রায় ৭ গুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে চীন, দেশটির উদ্দেশ্য কী

সূর্যের কেন্দ্রের চেয়ে প্রায় ৭ গুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে চীন, দেশটির উদ্দেশ্য কী

প্রথমআলো
বিনা খরচে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ পাবেন ব্যবহারকারীরা

বিনা খরচে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ পাবেন ব্যবহারকারীরা

দ্যা ডেইলি ক্যাম্পাস
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

দৈনিক ইত্তেফাক
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ

সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ

বাংলা ট্রিবিউন
সমালোচনার মুখে এআই ছবি তৈরির ফিচার বন্ধ করল মেটা

সমালোচনার মুখে এআই ছবি তৈরির ফিচার বন্ধ করল মেটা

The Daily Star
ট্রেন্ডিং
  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা